ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১২:২৭
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকি ও সারাদেশে অব্যাহত সন্ত্রাসী মামলা-হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। 
 
শনিবার (২৮ মে) বিকাল ৫ টায় রাজশাহী মহানগর বিএনপি অফিসের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর সমবায় মার্কেটের সামনে থেকে মিছিল করে ভূবন মোহন পার্কের  বিএনপি অফিসের সামনে মিলিত হয়ে তারা পথসভা করেন। 
 
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, সভাপরিচালনা করেন,  মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক রহুল আমিন বাবলু, যুগ্ম-আহ্বায়ক ও শাহমুখদুম থানা যুবদলের আহ্বায়ক নাসিম খান,যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, যুগ্ম-আহ্বায়ক আল মামুন বাবু, যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম মিন্টু, যুগ্ম-আহ্বায়ক জামিলুর রহমান জামিল, যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক ঈসমাঈল হোসেন রাহী সহ রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, মহানগর অধিনস্থ থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সদস্য বৃন্দ । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সার্বিক তত্বাবধায়নে রাজশাহী মহানগর  যুবদলকে  সুসংগঠিত করে আগামীদিনে বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশা করেন ।
 
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও  সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না'সহ ঘোষিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন-শুভেচ্ছা জানিয়ে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'কে কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট