ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের বিদায় সংবর্ধনা প্রদান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১২:২৮
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী ও তাঁর সহধর্মিনী সুনন্দা ভাটীকে শনিবার (২৮ মে) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর শ্রীরামকৃষ্ণ আশ্রমে রাজশাহী সনাতন পরিবারের পক্ষ থেকে  বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
 
শ্রীরামকৃষ্ণ আশ্রমের সভাপতি  ড. হরি প্রসাদ সিংহ'র সভাপতিত্বে এবং শিক্ষক সুব্রত সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রফেসর বি কে দাম, বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিম) অসীম কুমার তালুকদার,  নেসকো লিঃ এর সাবেক ডিজিএম সুবির রঞ্জন পোদ্দার,  রাবি'র অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার, নাট্যজন রাবি'র অধ্যাপক মলয় ভৌমিক, বিশিষ্ট নৃত্যশিল্পী আলো রানী মৈত্র, মিলন মৈত্র, বি বি হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার ও সহকারী প্রধান শিক্ষক অনল চন্দ্র মন্ডল,  ড. বলাই সরকার, বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত দেবনাথ, অনুপ চৌধুরী টুটুল, অনুপ রায় জুয়েল, কাস্টমস ভ্যাট এবং এক্সাইজ এর সহকারী পরিচালক সুনন্দন দাস রতন সহ রাজশাহীর প্রায় সকল মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিরা। 
 
সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর ও বিভিন্ন জেলা থেকে আগতরা ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী ও তার সহধর্মিনী সুন্দদা ভাটীকে পুষ্পস্তবক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে সম্মাননা জানান।
 
উপস্থিত বক্তারা বলেন, সঞ্জীব কুমার ভাটি রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ছিলেন বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু। তার সামগ্রিক কর্মকাণ্ড বিশ্লেষণ করলে খুব সহজেই বোঝা যায়, তিনি বাংলাদেশ ভারতের মধ্যে বিরাজমান সুসম্পর্ক  বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। অতি গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও তার আচার ব্যবহার চলাফেরা ছিল সাধারণ মানুষের মতন। মানুষের সাথে সহজে মিশে যাবার অসাধারণ গুন ছিল তাঁর মধ্যে। সমাজের নিম্ন শ্রেনীর মানুষ থেকে উচ্চ শ্রেনীর সকলের জন্য তাঁর দরজা ছিল খোলা।
 
এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী বলেন, আমার রাজশাহীস্থ কর্মস্থল মনের মধ্যে আজীবন স্মৃতি হয়ে রবে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে কর্মময় জীবনবৃত্তান্তের সারসংক্ষেপ আলোচনা করেন। এ সময় তিনি ভারত বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম মেল বন্ধন অটুট থাকুক সেই প্রত্যাশা ব্যক্ত করেন। সকলের নিকট আর্শীবাদ চেয়ে অন্যান্যদের প্রতি শুভকামনা জানান।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ

ভোলা সাইক্লোনের ৫৬ বছর: মনপুরাসহ উপকূলে আজও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর ক্ষত

আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ

বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা