নবীনগরে দুই হাসপাতাল সিলগালা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার (২৮ মে) রাতে প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ মোতাবেক দুটি হাসপাতালে কোনো কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে ৪টি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে শুধুমাত্র মা প্রাইভেট হাসপাতালে লাইসেন্স আপডেট পাওয়া যায়। এছাড়া আহমেদ প্রাইভেট হাসপাতাল, মুক্তি প্রাইভেট হাসপাতাল ও গ্রামীণ জেনারেল হাসপাতালের লাইসেন্স প্রক্রিয়াধীন পাওয়া যায়। কিন্তু তিতাস ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র যাচাই-বাছাই করে আপডেট না পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়। এর পূর্বে গ্রামীণ জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম নোংরা পাওয়ায় অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম সিলগালা করে দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন- নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান এবং নবীনগর থানার পুলিশ সদস্যরা।
এমএসএম / জামান
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন
নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত