ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বরদেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটাল দুর্বৃত্তরা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৫:৫৫
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বরদেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষতকে মারধর করেছে শামসুল, আরিফ, জাহাঙ্গীর, আনোয়ার, মফিরুল, ভোলামাই এবং বৃষ্টি। রোববার (২৯ মে) দুপুরে বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
 
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় স্কুলের জমি দখল করে খাচ্ছিল। তাদের সবায় বাড়ি বরদেশ্বরী উচ্চ বিদ্যালয়ের আশপাশে।থানা পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে ওই জমি দখল করে দেয় স্কুলকে। তাই তারা ওই জমির জের ধরে প্রধান শিক্ষককে পিটিয়েছে। ওই প্রধান শিক্ষক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
 
জানা গেছে, সন্ত্রাসী শামসুল, আরিফ, জাহাঙ্গীর, আনোয়ার, মফিরুল, ভোলামাই, বৃষ্টি স্কুলে ঢুকে এক ছাত্রীর স্কুল ড্রেস ধরে প্রকাশ্যে টানা-হেঁচড়া করে। আতঙ্কিত শিক্ষার্থীরা পুলিশকে কল দিলে রুহিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরও বিদ্যালয়ে এসে হামলা চালায়।
 
জানা গেছে, আনোয়ার, জাহাঙ্গীরসহ একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে গেলে এ ঘটনা জানা যায়।
 
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেবাশীষ দত্ত সমির জানান, কমিটির সদস্যরা বসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের

মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা

নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার

বাকেরগঞ্জে দোয়া মাহফিলের ব্যানারের সামনে নৃত্য পরিবেশনের অভিযোগ

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ

ধামরাইয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বরগুনায় ডাব পাড়তে গিয়ে শিক্ষার্থী আহত, শিক্ষকদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ

গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা

বারহাট্টায় সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজ বন্ধের নির্দেশ প্রশাসনের