সিংগাইরের ধল্লা ইউনিয়নে রাস্তার ঢালাইকাজ উদ্বোধন
জনগণের কাছে দেয়া আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে মহামারী করোনা ভাইরাসের ভয়কে উপেক্ষা করে নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া। তাকে এ কাজে সহযোগিতা করছেন স্থানীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ। আজ শনিবার (২৬ জুন) সকালে ধল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়াপাড়া বিশ্বাসবাড়ির রাস্তার আরসিসি ঢালাইকাজের উদ্বোধন করেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া। এর মধ্যদিয়ে প্রতিশ্রুতির আরো একধাপ এগিয়ে গেলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ডের মেম্বার মো. সাইফুর রহমান খান, ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. হোসেন বেপারী, মো. বাদল হোসেন, আব্দুর রউফ বিশ্বাস প্রমুখ।
৫ লাখ ৩০ হাজার টাকার এ প্রকল্পে রাস্তাটির কাজ সম্পন্ন হলে নয়াপাড়া গ্রামের অসংখ্য স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, সাধারণ লোকজন এবং অফিসগামী লোকজন উপকৃত হবে। সেই সাথে কৃষি খাতের উৎপাদিত ফসলাদিও বাজারজাতকরণে বয়ে আনবে নবসূচনা। উন্নয়নের অংশ হিসেবে ইতিপূর্বে ৬নং ওয়ার্ডের নয়াপাড়ায় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া ইটের সলিং এবং মাটির তৈরি একাধিক কাঁচা রাস্তাও তৈরি করেছেন।
এ রাস্তার সুবিধাভোগী অন্যদের মধ্যে বিশ্বাসবাড়ির সন্তান মো. সাইফুল ইসলাম তানভীর বলেন, চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া অবহেলিত বিশ্বাসবাড়ির এ রাস্তার উন্নয়ন করে নয়াপাড়াবাসীর প্রাণের দাবি পূরণ করেছেন। তার সুস্বাস্থ্য এবং আগামীতেও তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
এ বিষয়ে চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ইউনিয়নের জনগণের সুবিধা-অসুবিধায় সাধ্যমতো পাশে দাঁড়ানো এবং মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের নির্দেশনায় সরকারের উন্নয়নমূলক কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পারলে নিজে থেকে প্রশান্তি অনুভব করি। তাই আগামীতেও আমি সকলের দোয়া প্রার্থনা করছি।
এমএসএম / জামান
মাদকবিরোধী বিশেষ অভিযান ও সামারি ট্রায়াল, ২ দিনে ৪৭ মামলা নিষ্পত্তি, ৮১ মাদকসেবির বিভিন্ন মেয়াদে সাজা
তাড়াশে কৃষি প্রণোদনা বিতরণ
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
বাকপ্রতিবন্ধী জামিলের জীবনসংগ্রাম: ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে চালাচ্ছেন সংসার
যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার-আটক ২
রাজারহাট-আনন্দবাজার ১২ কি:মি: সড়ক সংস্কারে অবহেলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব ক্যাম্পাসে নতুন যাত্রা, মানসম্মত শিক্ষায় এগিয়ে যাচ্ছে সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ
মধুখালিতে ম্যাকচামিতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
বরগুনায় বিএনপি দুই নেতা নেত্রী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
রেলের বেশিরভাগই ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ, অর্থসংকটে মেরামত ব্যাহত
শেরপুরের নালিতাবাড়ীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা অনুষ্ঠিত
চারঘাট প্রেসক্লাবে সভাপতি বাচ্চু, সম্পাদক সুজন