ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মহাসড়কে সয়াবিন তেলের হরিলুট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ১১:২৬

কুমিল্লায় দুর্ঘটনাকবলিত একটি কন্টেইনার থেকে স্থানীয়রা সয়াবিন তেল লুট করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৯ মে) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনায় মহাসড়কে সয়াবিন তেল পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় অন্তত সাত জন মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল পাঠানো হয়।

স্থানীয় জুয়েল খন্দকার রাত সাড়ে ৮টায় জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা অংশে একটি তেলবাহী কন্টেইনার থেকে তেল পড়তে থাকে। তেল পড়তে পড়তে আনুমানিক ছয় থেকে সাত কিলোমিটার চলতে থাকে কন্টেইনারবাহী গাড়িটি। কুরছাপ এলাকায় গিয়ে চালক বুঝতে পারেন কোনও গাড়ির ধাক্কায় পেছনের অংশ ফেটে তেল পড়ছে। তখন সেখানেই কন্টেইনারটি দেখার জন্য দাঁড় করান তিনি।ততক্ষণে তেল পড়তে দেখে স্থানীয়রা কন্টেইনারের পিছু নেন। গাড়ি থামার সঙ্গে সঙ্গে তারা গাড়ির ফেটে যাওয়া অংশে ঝাঁপিয়ে পড়েন। এ সময় তারা বালতি, মগ, বোল, কলসি ও বোতলে করে তেল নিতে কাড়াকাড়ি শুরু করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের মধ্যে অনেকে মহাসড়ক থেকে কাপড়, হাত ও বিভিন্নভাবে মুছে মুছেও তেল সংগ্রহ করেছেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থায় তেল সংরক্ষণের ব্যবস্থা চলছে। তবে চালক ও তার সহকারীকে পাওয়া যায়নি। তারা পালিয়ে যেতে পারেন বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০