ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ১১:৩৫
কমলগঞ্জে ছেলে জহিরুল ইসলাম (২৮) এর শাবলের আঘাতে বাবা আব্দুল গফুর (৫৮) নিহত হয়েছেন। ছেলের শাবলের আঘাতে আহত হয়েছেন মাতা হাসতন নেছা (৪৫)। রোববার রাত ১২ টার দিকে কমলগঞ্জের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গফুর ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় আহত মা হাসতন নেছাকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার রাতে মা বাবার সাথে ঝগড়া হয় ছেলে জহিরের। এক পর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরের মাথা সহ শরীরে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১ টায় কমলগঞ্জ স্বাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। বাবার সাথে কি নিয়ে ছেলের ঝগড়া হয়েছিল তা জানা যায়নি। তবে ঘাতক ছেলে জহিরুল মাদকাসক্ত বলে স্থানীয়রা জানান। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক ছেলেকে ধরতে পুলিশ কাজ করছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান