শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি মহাপরিচালকের বেইজ ক্যাম্প পরিদর্শন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিনাইগাতী আদর্শ মহিলা কলেজে স্থাপিত বিজিবির বেইজ ক্যাম্পে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন নির্বাচনে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের আহ্বান জানান। মতবিনিময় সভায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, র্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেকসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত