আমি নির্বাচিত হলে সাংবাদিকদেরকে পূর্ণ সহযোগিতা করবো: রাণীশংকৈলে জামায়াত প্রার্থী
আমি জানি সাংবাদিকদের অনেক সমস্যা আছে, তারই মধ্যে দিয়ে তারা তাদের পেশাগত দ্বায়িত্ব পালন করেন। আমি নির্বাচিত হলে সাংবাদিকদেরকে পূর্ণ সহযোগিতা করবো, সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন।
আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা কোনো চাঁদাবাজি করবোনা, কাউকে চাঁদাবাজি করতেও দেবোনা। আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকায় কোনো রাস্তা কাঁচা থাকবেনা, রাণীশংকৈল হাসপাতালকে আমি ৩০০ বেডে উন্নীত করবো, শুকিয়ে যাওয়া কুলিক নদী খনন করবো। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে সম্পুর্ণ ঢেলে সাজাবো, বেকারদেরকে বিনা টাকায় চাকুরি দেবো, দক্ষ জনশক্তি গড়ে তুলবো। আমি দু'দুবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, রাণীশংকৈল -পীরগঞ্জের উন্নয়ন নিয়ে আমার অনেক চিন্তা আছে।
জেলা জামায়াতে ইসলামীর প্রেস মিডিয়া শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী উপজেলা নায়েবে আমীর মিজানুর রহমান।
সভায় উপজেলার কর্মরর্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী ও ঐক্যজোটের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর মোকাররম হোসেন, রফিকুল ইসলাম, আমানুল্লাহ আহমেদ, আবদুল মতিন, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান, রহিমউদ্দীন, সাব্বির আহমেদ, এনসিপি নেতা গোলাম মর্তুজা সেলিম ও সাদ্দাম হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা প্রেস সেক্রেটারি শাহ জালাল জুয়েল।
Aminur / Aminur
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা