ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মানব পাচার মামলার দীর্ঘদিনেও নিখোঁজ জাকিয়া


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ১:৪৪

 নওগাঁর পত্নীতলা সদর নজিপুর পৌরসভা এলাকাধীন জাকিয়া সুলতানা (২৫) নিখোঁজ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান মিলেনি।নিখোঁজ জাকিয়া পৌরসভার হরিরাম গ্রামের মোঃ আব্দুল আজিজের মেয়ে। অনুসন্ধানে জানা যায় , গত ২৫/ ০৩/১৮ ইং তারিখে নওগাঁ জেলা নোটারী পাবলিক সম্মুখে এক এফিডেফিট পত্রে বিয়ের ঘোষনা দেন জাকিয়া সুৃলতানা ও একই উপজেলার পানিওড়া গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ মাহফুজ (২৫) ।ওই এফিডেফিট পত্রে সাক্ষীগণের সাক্ষরের তালিকায় মোঃ আজিজ ও মোঃ আব্দুর রশিদের সাক্ষরও রয়েছে।একই তারিখে  কাজির মাধ্যমে বিয়ে হয়( নিকাহনামায় উভয়ের পিতার সাক্ষর রয়েছে)।বিয়ের পর মাহফুজ জাকিয়াকে নিয়ে ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।হঠাৎ জাকিয়ার বাবা মেয়ের সাথে যোগাযোগ করতে না পারলে ,মাহফুজের কাছে মেয়ের সন্ধান চান ।ওই সময় মাহফুজ জানায় তার মেয়ে অন্য কোন ছেলের সাথে পালিয়েছে।এর পর মাহফুজ ও তার পরিবার  বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে। বলছিলেন , আব্দুল আজিজ।এক পর্যায়ে আব্দুল আজিজ  সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন,একই সাথে ঢাকা র‌্যাব-৪ অফিসের দারস্থও হোন।  মোকাম নওগাঁ মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালে মানব পাচার অভিযোগে মামলাও করেন।দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটি আলোর মুখ দেখেনি।সন্ধান মিলেনি জাকিয়ার।জাকিয়ার বাবা আব্দুল আজিজ আক্ষেপ করে বলেন, মাহফুজ ও তার পরিবার বার বার আমাকে মিমাংশার কথা বলেছে।আমার মেয়ের কোন খোঁজ খবর নাই,আমি কী মিমাংসা করবো তাদের সাথে? আমি গরিব মানুষ ,মামলা মোকদ্দমা তদবির করার মতো পয়সা কড়িও আমার নেই ।কিন্তু  আমি আমার মেয়েকে ফিরে পাবার আশায় এখনো  আছি। 

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি