বালিয়াকান্দিতে ৩ টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।স্বচ্ছ ও জবাব দিহীতা মূলক স্থানীয় সরকার নিশ্চিত করনের লক্ষ্যে নবাবপুর , ইসলামপুর ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের ২০২২ - ২৩ সালের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।
৩০ মে সোমবার সকাল ১০ টায় নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনের ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীরের সভাপতিত্বে ও ইউপি সচিব আশরাফুজ্জামান রুমনোর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুতালেব মোল্লা। এসময় ইউপি সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২২ - ২০২৩ সালের জন্য ২ কোটি ৩৩ লক্ষ ৯৩ হাজার ৪ শত টাকার বাজেট ঘোষনা করে।
অপরদিকে দুপুরে ইসলামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও ইউপি সচিব রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন। এসময় ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২২ - ২০২৩ সালের জন্য ২ কোটি ১৭ লক্ষ ৭৫ হাজার ২ শত ৩২ টাকার বাজেট ঘোষনা করা হয়। বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপজেলা ওয়ার্কাস পাটির সভাপতি ছলেমান আলী মোল্লা দলুসহ ইউপি সদস্যবৃন্দ ও মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০২২ - ২০২৩ সালের জন্য ২ কোটি ৮ হাজার ১ শত ৯০ টাকার বাজেট ঘোষনা করা হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি