আখাউড়ায় নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় আখাউড়া চক্ষু চিকিৎসা কেন্দ্র নামে ১টি নিবন্ধনহীন প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (২৯ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হিমেল খান। অভিযানে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুতফুর রহমান, মেডিকেল অফিসার ডা. জহির উদ্দিন স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম ও আখাউড়া থানার এসআই মো. জাহিদুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হিমেল খান বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ মোতাবেক আখাউড়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। আমাদের এখানে ১৭টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এর মধ্যে ১টি পেয়েছি অনিবন্ধিত চক্ষু চিকিৎসা কেন্দ্র যার কোন কাগজ পত্র কিছুই ছিলোনা বিএমডিসি'র অথরাইজ কোন ডাক্তার ছিলো না, বা কোন চক্ষু বিশেষজ্ঞ কোন ডাক্তার এখানে চিকিৎসা করেন না। কিন্তু তারা এখানে চক্ষু সেবা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন ডিপ্লোমা করাদের দিয়ে চোখের পরিক্ষা নিরিক্ষা করাচ্ছে। যেহেতু তাদের কোন কাগজ পত্র নেই এবং কোন নিবন্ধন নেই তাই এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে। আর কিছু আছে তাদের নিবন্ধন আছে কিন্তু নবায়ন করা নেই তাদেরকে সতর্ক করা হয়েছে এবং দ্রত নবায়নের জন্য বলেছি। ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, উপজেলায় মোট ১৭টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে পৌরশহরের ১২টি এবং উপজেলার তন্তর বাজারে রয়েছে ৫টি।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন