ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানববন্ধন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ২:৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন যুব সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারি, কেন্দ্রীয় বিএনপি নেতা, ২০০১ সালে ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন দাখিলকারি, নাশকতাসহ ১২ মামলার আসামী আল-আরাফাত সার্ভিস লিমিটেডের মালিক আবু তালেব। এই আবু তালেবের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান ষড়যন্ত্র করে আসছেন। তাই অবিলম্বে এই তত্ত্বাবধায়ককে অপসারণের দাবি জানাই। তা না হলে তার অপসারণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবু নাছের সজরুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভুইয়া শিপু, জেলা যুবলীগ নেতা এমদাদ ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা মমিনুল ইসলামসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু