ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মারপিটের অভিযোগে মামলা : ২ শিক্ষক কারাগারে
সদর উপজেলার ডোডাপাড়া নেছারিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে ২ শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। গত রোববার ওই মাদ্রাসার সুপার আব্দুল ওহেদ মৌলভী (৪৮) ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ (৫২) কে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী জুলেখা আক্তার নিশির পিতা ইব্রাহিম খলিল ওই দিন রাতেই বাদী হয়ে সদর থানায় ওই ২ শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গতকাল সোমবার আদালতের মাধ্যমে অভিযুক্ত ২ শিক্ষককে জেলহাজতে প্রেরন করা হয়। মামলার বিবরণে জানা যায়, ওই দিন দুপুরে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণীকক্ষে পাঠদান করছিল। এ সময় শ্রেণীকক্ষে চিপস এর প্যাকেট ফেলে নোংরা করার অভিযোগ এনে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়, কে নোংরা করেছে। পরে স্বীকারোক্তী নেওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মারপিট শুরু করেন ওই ২ শিক্ষক।
বিষয়টি ৮ম শ্রেণীর ছাত্রী নিশির পিতা মোবাইল ফোনে জানতে পেরে মাদ্রাসায় গিয়ে নিশি, ৭ম শ্রেণীর তাজেল ইসলাম (১৩), জাহিদ (১৩) কে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান। এদের মধ্যে মাদ্রাসার সুপার আব্দুল ওহেদ মৌলভী সদর উপজেলার কুমারপুর গ্রামের মৃত: দানেশ আলীর ছেলে ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ সদর উপজেলার বান্দিগড় (ধনিপাড়া) গ্রামের মৃত কজির উদ্দিনের ছেলে।
উল্লেখঃশিক্ষক নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি ছাত্র+ছাত্রীকে মারপিট স্কুলের ভিতর দোকান ঘড়, বাচ্চাদের কাছে সরকারী বই দেওয়ার নাম করে টাকা, মাদ্রাসার বিদ্যুৎ বিলের টাকা নেওয়া সহ বিভিন্ন্য অভিযোগে রয়েছে স্থানীয় অভিবাবহদের ঔই আটক সুপারের বিরুদ্ধে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
Link Copied