ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ৩০-৫-২০২২ বিকাল ৫:২

”তোমার চেতনায় শানিত দৃঢ় মনোবল, স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য আজও লড়ছি কেবল” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০মে) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় দাউদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

দাউদপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক এড. হেলাল উদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক এড.মাহফুজুর রহমান হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, আশরাফুল হক রিপন, এড.গুলজার হোসেন, আব্দুল আজিজ, আব্বাস উদ্দিন ভূইয়া, শফিকুল ইসলাম ভূইয়া বাবুল ভেন্ডার, মিয়া কাজি, নুরন্নবী ভূইয়া, সফিকুল ইসলাম, মজিবুর রহমান, রফিকুল ইসলামসহ রূপগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা। 

এসময় উপজেলা বিএনপির আহব্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, এই দিনে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশি-বিদেশি চক্রান্তে নিহত হয়েছিলেন। যিনি আমাদের জাতীয়  ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে বাজি রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীর দর্পে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন। তাই আমরা শহিদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি। 

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের