ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৩০-৫-২০২২ বিকাল ৫:২৪

খুলনা মহানগরীতে প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মে) সকাল ৯টার দিকে নগরীর রয়েল মোড়ের নিকটে ওই মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী মৃত ওই রোগীর নাম নবীন বিশ্বাস। তিনি নড়াইল জেলার কালিয়া থানার হররীয়া গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের পুত্র।

মাদক নিরাময় কেন্দ্রের সাব এসিসট্যান্ট মেডিক্যাল কমিউনিটি অফিসার তন্ময় বিশ্বাস বলেন, ‘সকাল সাড়ে ৮ তার দিকে নবীন বিশ্বাস ব্রাশ করে বারান্দায় যায়। পরে ৯ টার দিকে খাবার দেওয়ার সময়ে দেখা যায়, সে গলায় গামছা পেচানো অবস্থায় জানালার গ্রিলে ঝুলে আছে।’

‘পরে তাকে আমরা সেখান থেকে নামায়। তখন সে অজ্ঞান ছিল। তখন চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌছালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘নবীন বিশ্বাস মাদাকাসক্ত ছিল। তাকে চিকিৎসার জন্য এখানে ভর্তি করা হয়েছিল। আজ দুপুরে তার পরিবারের লোকেরা এখানে আসতে চেয়েছিল।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল – মামুন বলেন, ‘কোন ব্যক্তি আত্মহত্যা করলে সেখানে স্বাভাবিক মলমূত্র পাওয়া যায়। তবে মাদক নিরাময় কেন্দ্রে কিছু পাওয়া যায়নি। তাই নবীন বিশ্বাস আত্মহত্যা করেছি কি-না তা আমরা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

মাদক নিরাময় কেন্দ্রের ভর্তি থাকা রোগী হাসান শাহরিয়ার সিয়াম বলেন, ‘নবীন বিশ্বাস প্রায় আমাকে বলত এখানে তার ভালো লাগে না। সে বাড়ি চলে যেতে চায়। আজ সে কখন কি করল, আমরা একই রুমে থেকে কিছু ঠিক পায়নি।’

ওই মাদক নিরাময় কেন্দ্রে রেজিস্টি বুক থেকে জানা যায়, ২৪ মে থেকে নবীন বিশ্বাস সেখানে ভর্তি ছিল।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার