ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সবুজ আন্দোলন

পরিবেশ দিবস সফলে প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৫-২০২২ বিকাল ৫:৫৪

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। আজ (৩০ মে)  সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে আসন্ন পরিবেশ দিবস সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মির্জা আনোয়ার পারভেজ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা নিয়মিত পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছি। প্রত্যেক দিনই আমাদের কাছে পরিবেশ দিবস। আমরা চাই প্রত্যেকটি জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবেশ খাত নিয়ে চিন্তা করুক। উন্নয়ন প্রকল্প চলমান থাকলেও পরিবেশের বিষয় খুব বেশি চিন্তা করা হচ্ছে না। আসন্ন বাজেটে পরিবেশ খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানাচ্ছি। নবায়নযোগ্য জ্বালানি ও গবেষণা খাতে সব থেকে বেশি বরাদ্দ দরকার। পরিকল্পিত বনায়ন করার জন্য ঢাকা সিটির চারপাশ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবেশ দিবসে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করব।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ,সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, শাজাহানপুর থানার সমন্বয়কারী ফারুক হোসেন, সদস্য আমান উল্লাহ আমান উল্লাহ আমান প্রমূখ।

সাদিক পলাশ / সাদিক পলাশ

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব