ভূঞাপুরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও বিএনপি'র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ মে) দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠন। তারমধ্যে ছিল গণভোজ, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
উপজেলা পৌর শহরের শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এডভোকেট আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সদস্য সচিব মো. খাইরুল ইসলাম খান প্রমুখ।
এছাড়াও উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল
ও ওলামাদলের নেতৃবৃন্দরাও অংশ নেন। আলোচনা শেষে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলার সকল ইউনিয়নে গণভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক