দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজয়নগর ছাত্রলীগ সভাপতি বহিষ্কার
কেন্দ্রীয় নেতাদের থানা থেকে ছাড়িয়ে আনায় পদ হারালেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইন।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।একইসঙ্গে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এমদাদ সাগরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তবে দলীয় একটি সূত্র জানায়, চলতি বছরের ৩১মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলন ছিল। সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যোগদান করেন। তবে সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, এম সাজ্জাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর জব্বার রাজ নাসিরনগর না গিয়ে প্রাইভেটকারে বিজয়নগর উপজেলার চান্দুরায় যান। চান্দুরা সড়কের তেলের পাম্পের সামনে থেকে তাদের ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে বিজয়নগর থানা পুলিশ।তাদের ছাড়িয়ে নিতে থানায় ছুটে যান জেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতাসহ বিজয়নগর থানা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন। থানায় উপস্থিত হয়ে বিজয়নগর থানা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের ছাড়তে পুলিশের ওপর চাপ দেন। পরে মাদকসহ আটক গাড়ির চালক মো. রমজানকে থানায় রেখে বাকি তিন নেতাকে ছাড়িয়ে আনা হয়। আটক গাড়িচালক রমজানের বিরুদ্ধে পরে মামলা দেয় পুলিশ। এই ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ এমনটাই ধারণা নেতা কর্মীদের।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন
Link Copied