ধনু নদীতে ট্রলারডুবি: নারীর মরদেহ উদ্ধার, শিশু নিখোঁজ
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশে মঙ্গলবার (৩১ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।৫০ বছর বয়সী রংমহলের বাড়ি মিঠামইনের ঢাকী ইউনিয়নের চরপাড়ায়। নিখোঁজ শিশু রহমতুল্লার বয়স তিন বছর। তার বাড়ি ইটনা সদরের চরপাড়ায়।
এ তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা।
তিনি জানান, সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে ৪০-৫০ জন যাত্রী নিয়ে চামড়াবন্দরের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। সকাল সাড়ে ৯টার দিকে ইটনার এলংজুরী বাজারঘাটের পাশে পৌঁছালে ঘুরাতে গিয়ে এটি ডুবে যায়। পরে সব যাত্রী সাঁতরে তীরে উঠলেও এই নারী ও শিশু রহমতুল্লাহ তা করতে পারেনি। শিশুকে উদ্ধারে কার্যক্রম চলছে। পরে আরও বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা
কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের দুইটি উপজেলার ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধানশিক্ষক
নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা
আবারও ৮ জনের নিয়োগ বিতর্কে সিডিএ
চাঁপাইনবাবগঞ্জে সমাজসেবা ও এনএসআই অফিসের সামনের নতুন রাস্তার উদ্বোধন
নওগাঁ সরকারি কলেজের ছাত্রীকে যৌন হয়রানি: এআই ক্যামেরার সহায়তায় যুবক গ্রেপ্তার
পাঁচবিবিতে পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি