ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এএনএফএল এগ্রো ফার্মের কোরবারিন গরু প্রদর্শনী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৬-২০২১ বিকাল ৫:৩

চট্টগ্রামে গরুর চাহিদা পূরণ এবং আসন্ন কোরবানিতে চট্টগ্রামবাসীর গরুর চাহিদা মেটাতে এএনএফএল এগ্রো ফার্ম গরু প্রদর্শনী শুরু করেছে। শুক্রবার (২৫ জুন) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর কুয়েশ রুটে অন্যান্য আবাসিক এলাকার পার্শ্ববর্তী বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা এ এগ্রো ফার্মে গরু প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির (বি ব্লক) সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ইউনুছ গণি চৌধুরী।

এএনএফএল প্রাপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আহসানুল করীম এমজেএফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এগ্রো ফার্মের উদ্যোক্তা ফয়সাল ইবনে আহসান জয়, বোয়ালখালী আওয়ামী লীগের সহ-সভাপতি আবসার উদ্দিন সেলিম, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির (বি ব্লক) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এসএম আবদুল কাদের, মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাঈল, এ ব্লকের সাধারণ সম্পাদক আবদুল মনছুর, সহ-সভাপতি আয়ুব, ব্যবসায়ী গোলাম আব্বাস, মাওলানা আবদুল্লাহ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আবসার হিরু, মিষ্টি মেলার এমডি মো. হারুন, ব্যাংকার চৌধুরী সাজিদ মাহমুদ, এনামুল হাসান, ব্যবসায়ী মো. আয়ুব, কৃষিবিদ গিয়াসুদ্দিন প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনুছ গণি চৌধুরী বলেন, এগ্রো ফার্ম ব্যবসায় একজন মেধাবী ছাত্র ফয়সাল ইবনে আহসান জয় যে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেঠে তা প্রশংসার দাবিদার। এই ফার্মের মাধ্যমে চট্টগ্রামবাসী চাহিদামতো গরু কিনতে পারবে, সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থানও হবে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন