ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩১-৫-২০২২ দুপুর ৩:৩৫
পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উভয় খেলায় পটুয়াখালী পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়।
গতকাল ৩০ মে সোমবার বিকেল ০৪টায় পটুয়াখালীর পিডিএসএ মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এ্যাডঃ শাহজাহান মিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন এমপি। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা পরিষদ প্রশাসক মোঃ খলিলুর রহমান মোহন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার,  সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান, পৌরসভার কাউন্সিলর দেলোয়ার আকন, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা ক্রীড়া অফিসার মোঃ সায়েদুল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আ ন ম আমিনুল হকসহ ক্রীড়ামোদী, সাংবাদিক, খেলোয়াড় ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) খেলায় সদর উপজেলা দলকে ২-০ গোলে পরাজিত করে পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিক হন বিজয়ী দলের ১০ নং জার্সি পরিহিত স্বর্না এবং শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন একই দলের ৮নং জার্সি পরিহিত সোনিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ-১৭) অপর খেলায় গলাচিপা উপজেলা দলকে ৪-০ গোলে পরাজিত করে পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিক হন বিজয়ী দলের ৮ নং জার্সি পরিহিত আরিফ এবং শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন একই দলের ১০নং জার্সি পরিহিত নিশাত। বিজয়ী দল বিভাগী পর্যায় গৌরব অর্জন করেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক