অবৈধ ঔষধ ও লাইসেন্সের মেয়াদ না থাকায় ফার্মাসিতে জরিমানা
চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।মঙ্গলবার (৩১ মে) পৌরসদর এলাকায় পরিচালনা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পৌর সদসের কাচারী সড়ক সিয়াম মেডিসিন সেন্টার ও মেসার্স আল রহমান ফার্মেসিতে অবৈধ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার ও ১০ হাজার টাকা এবং মেডিকেল গেট এলাকায় ইহসান ফার্মেসি ও মক্কা মেডিসিন হাউসকে লাইসেন্সের মেয়াদ না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও ওষুধ প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার পৌর এলাকায় বিভিন্ন ফার্মেসিতে ও অবৈধ ওষুধ রাখা ও লাইসেন্সবিহীন ফার্মেসিকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।
হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর