নাসিরনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছাত্রলীগ নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। সোমবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলা সদরের তিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল খান্দকার (২২) উপজেলা সদরের ইউসুফ মিয়ার ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।এ ঘটনায় নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমালকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে উপজেলা সদর থেকে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমালকে সঙ্গে নিয়ে বিল্লাল মোটরসাইকেলে তিলপাড়ায় যাচ্ছিলেন। তিলপাড়ার কাছাকাছি যাওয়ার পর তাদের মোটরসাইকেলটি একটি মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে পাঠান।জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে একটার দিকে বিল্লাল খন্দকারকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তমালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied