হাবিপ্রবিতে “মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টার” উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে স্থাপিত “মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টার” উদ্বোধন ও পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৩১ মে) দুপুর সাড়ে ৩ টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ক্যাম্পাসে এসে হাবিপ্রবি’রর প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনে স্থাপিত বিশিষ্ট পরমাণু ও পদার্থবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে ছিলেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারসহ অন্যান্যরা।
এরপর তিনি “মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টার” এর উদ্বোধন শেষে হাবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সকল অনুষদের সম্মানিত ডীন, আই.আর.টি এর পরিচালক, আই.কিউ.এ.সি এর পরিচালক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সকল চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, আইটি সেল এর কো-অর্ডিনেটরসহ আইটি সেলের সকল কর্মকর্তাবৃন্দ।
এ সময় মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, গবেষণার দিক থেকে হাবিপ্রবি বেশ এগিয়ে যাচ্ছে, অনেক দক্ষ জনবল পাচ্ছি এখান থেকে। পাশাপাশি তিনি গবেষণা ক্ষেত্রে হাবিপ্রবিকে আরও বেশি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
পরিশেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান হাবিপ্রবি পরিদর্শনের জন্য প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। ভবিষ্যতে গবেষণা ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় হাবিপ্রবিতে আরও বেশি বেশি সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied