পাবনায় বিড়ি মলিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এবারের অর্থবছরে (২০২১-২২) প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করে পাবনায় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ার আগে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর বিশদ আলোচনা করা হয়। আজ শনিবার (২৬ জুন) পাবনা জেলা বিড়ি শিল্প মালিক ও জেলা বিড়ি মজদুর ইউনিয়নের যৌথ আয়োজনে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের জেলা কার্যালয়ে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ পাবনা উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারোফ হোসেন।
পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে ও জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন- আকিজ বিড়ি ফ্যাক্টরি লি. দুলাই শাখার সহ-ব্যবস্থাপক ও জেলা বিড়ি মালিক সমিতির সহ-সভাপতি কাজী হুমায়ন কবীর, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, বিড়ি শিল্পের জেলা শাখার অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিড়ি শিল্পের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক নয়ন শেখ প্রমুখ।
আলোচনা সভায় জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেই সাথে বিগত অর্থবছরের বাজেটে আরোপিত বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর কমানো, আরোপিত অগ্রিম ১০ ভাগ আয়কর কমানো এবং বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে সুরক্ষার দাবি জানান। বক্তারা বিড়ির ওপর বিমাতাসূলভ আচরণ বন্ধ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এ সময় গণমাধ্যমকর্মী, স্থানীয় এলাকাবাসী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশিয় কুটিরশিল্প হিসেবে বিড়ি শিল্প ঘোষণা, মনিটরিং কমিটি গঠন, যাতে শৃংখলার সাথে সরকার ট্যাক্স আদায় করতে পারে ও বিড়ি শ্রমিকদের মজুরি ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত