কুসিক নির্বাচনে প্রতিশ্রুতি না রাখায় নতুন কাউন্সিলরের দিকে ভোটাররা
আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। গত ২৭ মে নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের পর পোস্টার, লিপলেট দিয়ে গণ সংযোগ করছে প্রার্থীরা। এছাড়া বিভিন্ন মিউজিক টোন ও শিল্পীদের ভয়েস রেকর্ড দিয়ে মাইকে বাজিয়ে প্রচারনা চালাচ্ছে প্রার্থীরা। তবে কুসিকে এবার পুরাতন প্রার্থীর চেয়ে এবার নতুন মুখদের বিজয় করতে মাঠে রয়েছে তরুন ভোটাররা।
৪৫ বয়সী মোঃ মফিজুর রহমান কুসিকের ২২নং ওয়ার্ডের ভোটার, তার দাবী পুরাতন কাউন্সিলররা গত নির্বাচনেও যে রকম প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের কোন মাইল ফলক দেখা যায়নি। তারা ভোটের সময় হলে আমাদের দুয়ারে আসে, তারপর আর তাদের কোন দেখা মিলে না। তাই এবার নতুন যারা প্রার্থী হয়েছে, তাদেরকে বিজয় করতে চাই, তাদেরকে নতুন করে সুযোগ দেয়া দরকার। যারা একবার চেয়ারে বসে, তারা আর নামতে চায় না, বার বার চেয়ার ধরে রাখতে নির্বাচনে দাড়াঁয়। তবে এবার নতুন প্রার্থীদের বিভিন্ন প্রচারনা আর প্রতিশ্রুতি রক্ষার উপর নির্ভর করছে বিজয়ী হওয়ার।
এবিষয়ে প্রচারনা ও গণসংযোগ কালে ২২ নং ওয়ার্ডে স্বতন্ত্র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আমেনা বেগম প্রচারনাকালে বলেন, আমি নতুন প্রার্থী, কোন রাজনৈতিক দলের ব্যানারে কখনো কাজ করিনি, বিগত দিনে মানবাধিকার ও সংবাদকর্মী হিসেবে কাজ করে আসছি। মানুষের সুখ, দুঃখের কথা দেখার অভিজ্ঞতা রয়েছে, তবে রাজনীতিতে আমি নতুন, বিগত দিনে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্ত বাস্তবে তা কিছুই করেনি। আমি নির্বাচনী প্রচার ও গণসংযোগে এসে তারই বাস্তবতা পাচ্ছি। ভোটাররা আমাকে তাই বলছে। আমি নতুন হিসেবে ভোটার পাশে থেকে কাজ করতে চাই, আমি হেলিকপ্টর মার্কায় নগরীর ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছি, আমার প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামীর পথচলায় আমাকে সবাই বিজয় করবেন। এটাই আমার বিশ্বাস।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪জন প্রতিদন্ধিতা করছেন। তবে ৪ জনের চেয়ে আমেনা বেগম অর্থনৈতিক ভাবে তেমন স্বাবলম্বী নয়, তবে সে মানবাধিকার ও সংবাদ জগতে ভাল সুনাম রয়েছে। সে সকলের কাছে দোয়া ও হেলিকপ্টার প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন। কুসিক নির্বাচনে এবার মেয়র পদে ৫জন ও কাউন্সিলর পদে ১০৬জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬জন নির্বাচনে অংশ গ্রহন করছেন। ১৫জুন কুসিক নির্বাচনে ২৭ টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে একযোগে ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) ভোট গ্রহন হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন