ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের অমির বিরুদ্ধে পরীমনির দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৬-৬-২০২১ বিকাল ৫:৫০

টাঙ্গাইলের তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে পরীমনির দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় শনিবার (২৬ জুন) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, স্থানীয় ইউপি সদস্য আকবর আলী, স্থানীয় মো. শাফি, আব্দুর রউফ, হায়েত আলী, হাজেরা বেগম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন এলাকার সহস্রাধিক  নারী পুরুষ অংশ নেয়।

বক্তারা বলেন, পরীমনি নতুন চিত্রনায়িকা হিসেবে পরিচিতি পেয়েছে। তারপরও তিনি কোটি কোটি টাকার মালিক। এই টাকার উৎস কোথায়? তিনি হয়তো অবৈধ কোনো ব্যবসা করেন। বাসাইলের গুল্লাহ গ্রামের অমি একজন ভালো মানুষ। তিনি ও তার বাবা সমাজসেসবক। মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ নির্মাণসহ বিভিন উন্নয়নমূলক কাজ করেছেন। এছাড়াও করোনাকালীন হাজার হাজার মানুষকে সহযোগিতা করেছেন। অমি মানবপাচারের সাথে জড়িত নন। পরীমনির দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অমিকে মুক্তি দিতে হবে। অন্যথায় টাঙ্গাইল থেকে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

প্রসঙ্গত, গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে পরীমনি অভিযোগ করেন। ঘটনার চার দিন পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি। পরদিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন তিনি। ওই দিন বিকেলে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত