ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সুন্দরবনে আজ থেকে শুরু হয়েছে মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২২ বিকাল ৬:২২
বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সুন্দরবনে আজ বুধবার থেকে জেলে এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ ১লা জুন থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। ফলে দিশেহারা হয়ে পড়েছেন মোংলার সাগর ও সুন্দরবন উপকূলের জেলে ও পর্যটন শিল্পের সাথে জড়িত হাজার হাজার পরিবার। 
বনবিভাগ জানায়, জুন-জুলাই-আগস্ট সুন্দরবনের বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম। তাই গুরুত্বপূর্ণ এ সময়টাতে বনের নদী-খালে মাছ শিকার আহরণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু মাছ ধরাই বন্ধ নয়, নির্দিষ্ট এ সময় জুড়ে বনের অভ্যন্তরে ও অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশেও বন্ধ থাকছে। তাই নিরাপদে এ প্রজনন মৌসুম পার করতে পারলে আগামীতে বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ অধিক সমৃদ্ধ হবে। এদিকে তিন মাস সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশ বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্ট উপকূলের কয়েক হাজার জেলে ও পর্যটন ব্যবসায়ী-কর্মচারীরা। তাই বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারী সহায়তার দাবী জানিয়েছেন তারা। 
মোংলা উপকূলের বিশাল একটি জনগোষ্ঠী প্রত্যক্ষ-প্ররোক্ষভাবে সাগর ও সুন্দরবনের উপর নির্ভরশীল। যারা মুল পেশা হলো জেলে। বছরের পুরো সময়টাই  কাটে তাদের সুন্দরবনের নদী-খালে মাছ ধরে। আর তা দিয়েই চলে তাদের পরিবার। এমন জেলের সংখ্যাও এখানে প্রায় ১২ হাজার। বিভিন্ন সময়ে মাছ ধরা বন্ধ থাকলে এরমধ্যে সহায়তা পেয়ে থাকেন মাত্র হাজারখানেক কিংবা তার চেয়ে সামান্য বেশি সংখ্যক জেলে। আর বাকীরা থাকেন নিদারুন কষ্টে। তারমধ্যে করোনার দুই বছরের ধাক্কল সামলাতে না সামলাতেই  গেছে ৬৫ দিনসহ বিভিন্ন মেয়াদের অবরোধও। এখন আবার শুরু হয়েছে তিন মাসের নিষেধাজ্ঞা। যা রীতিমত জেলেদের উপর মরার উপর খড়ার ঘা। 
বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়াতে ১লা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে বনের নদী-খালে মাছ ধরা। সেই সাথে বন্ধ থাকছে বনে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণও। সুন্দরবনের পর্যটন শিল্পের সাথে জড়িত ৫শ নৌযানের (লঞ্চ, জালিবোট ও ট্রলার) প্রায় ১২শ পরিবার এবং মাছ ধরার পেশার প্রায় ১২ হাজার পরিবার এখন চরম বিপাকে পড়েছেন। বন্ধের তিন মাসে কি করবেন, কি খাবেন, কিভাবে চলবেন তা নিয়ে এখন দিশেহারা এ সকল পরিবার।
এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের বিভিন্ন ক্যাটাগরিতে চাল সহায়তা দেয়া হয়ে থাকে। এবারও তা দেয়া হবে। তবে পর্যটন সংশ্লিষ্ট কর্মচারীরা যদি সহায়তার আবেদন করেন তা ট্যুরিজম বোর্ড ও পর্যটন করপোরেশনসহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে তা প্রেরণ করে সহায়তা প্রাপ্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 
পূর্ব সুন্দরবনের বিভাগীয় (বাগেরহাট) বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রজনন মৌসুমের এ তিন মাস কঠোরভাবে পালন করা হবে। পূর্ব (বাগেরহাট) ও পশ্চিম (খুলনা) সুন্দরবন বিভাগের ৬২টি টহল ফাঁড়ি, ১৬টি ষ্টেশন ও ৪টি রেঞ্জের ৮টি স্মার্ট পেট্রোলিং টিম এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সার্বক্ষনিক টহলে থাকবেন এ প্রজনন মৌসুম জুড়ে। এ সময়টা নিরাপদে পার করতে পারলে বনের বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ আরো অনেক সমৃদ্ধ হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক