মেধাবী শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করলেন মতিয়া চৌধুরী
যা কিছু বরাদ্দ আসে, যেসব সরকারী জিনিস তা পাই পাই করে হিসেব করে প্রদান করি। পৃথিবী অনেক এগিয়ে গেছে। আগে আমরা চাঁদ মামাকে ডেকে ঘরে আনতে চেষ্টা করতাম। এখন চাঁদেই মানুষ যাচ্ছে। এক সময় আমাদের দেশের ছেলেমেয়েরাও মহাকাশে যাবে।”
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, নকলা-নালিতাবাড়ীর সংসদ সদস্য মতিয়া চৌধুরী এমপি তাঁর নির্বাচনী এলাকায় শিক্ষার্থীদের মাঝে সোলার ল্যাম্প, সোলার ফ্যান ও নগদ অর্থ বিতরণের সময় গোজাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী আরো বলেন, সৌদি আরব তেলের দেশ। সৌদি আরব এখন ভবিষ্যতের কথা চিন্তা করে তেল রেখে দিয়ে সূর্যের আলো ব্যবহার করছে। সেখানে সূর্যের আলো থাকে ১৬ ঘন্টা আর আমাদের দেশে ৮ ঘন্টা। তাই সূর্যের আলো ব্যবহার করে আমাদের এসব সোলার সামগ্রী ব্যবহার করলে আমাদের সাশ্রয় হবে বেশ। অলস লোকের ভাত নেই। তাই সোনামনিদের লেখাপড়া করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রধান করেন।
নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিনি বুধবার দিন ব্যাপি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার ৩য় ও ৪র্থ শ্রেণি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে তিনি এক বান টিন এবং নগদ তিন হাজার করে টাকা বিতরণ করেন। আগুনে বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্থ তারানী গ্রামের আবুল কাশেমের পরিবারকেও তিনি একবান টিন ও নগদ তিন হাজার টাকা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন রায়, হাজ্বী মোশারফ হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত