ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় শিক্ষককে মারধর করা বখাটে দুই ছাত্র গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই শিক্ষককে রাস্তায় আটকিয়ে লোহার রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা।
গ্রেপ্তার দুইজন হলো- উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকার আব্দুল আলীমের ছেলে সাগর ও ফজলুর রহমানের ছেলে স্বপন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পুনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে স্বপন ও সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় গ্রেপ্তারদের ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, রবিবার (২৯ মে) দুপুরে মাদ্রাসার মেয়েদের কমন রুমে উঁকি মারছিল জাহিদ ও সাগর নামে দুই ছাত্র। ঘটনাটি ওই মাদরাসার শিক্ষকরা টের পেলে বখাটে দুজনের মধ্যে সাগর পালিয়ে যায় এবং জাহিদকে ধরে অফিস কক্ষে নিয়ে যান শিক্ষকরা। এসময় তাকে সবার কাছে ক্ষমা চাইতে বলা হয়।
এরপর সোমবার (৩০ মে) দুপুরে ওই মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম ও মুন্নাফ দুপুরের বিরতিতে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় এক নম্বর ও দুই নম্বর পুনর্বাসনের মাঝামাঝি কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ জন বখাটে শিক্ষক নজরুল ইসলামকে মারার জন্য পথ আটকায়।
একপর্যায়ে বখাটেরা তাকে রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় ও হাতে আঘাত করে আহত করে। পরে এলাকাবাসী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, র্যাব গ্রেপ্তারকৃত দুইজনকে বুধবার সন্ধ্যায় থানায় সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (২ জুন) সকালে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
Link Copied