ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মধুখালীতে আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৬-৬-২০২১ বিকাল ৬:১২

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের চাষিদের নিয়ে গঠিত ফচিক আখচাষি কল্যাণ সংস্থান নির্বাচন-২০২১ শনিবার (২৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ৬১ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৩টা হতে ভোট গণনা করে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও নির্বাচন কমিশনার মুহম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির, মহাব্যবস্থাপক (কৃষি) মো. রফিকুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন শফিকুল ইসলাম খান ও সহ-সভাপতি পদে মির্জা মুরাদ হোসেন। সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রেজাউল করিম ঝুটু, সহ-সাধারন সম্পাদক পদে অহিদুজ্জামান বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মনিদ্বীপ সাহা, দপ্তর সম্পাদক পদে মজিবর রহমান, সাহিত্য সম্পাদক পদে আনোয়ার হোসেন মুকুল, প্রচার সম্পাদক পদে কামাল হোসেন শেখ, ক্রীড়া সম্পাদক পদে লাল মোহাম্মদ।

নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে- আব্দল হাই বাশি, এবিএম ইমদাদুল হক, নওশের আলী সরদার, আব্দুল হাকিম বিশ্বাস, তোফাজ্জেল হোসেন, মোয়াজ্জেম হোসেন, আলম মোল্যা, আ. গফুর মোল্যা, লিয়াকত আলী শেখ, আব্বাস আলী মোল্যা ‍এবং আব্দুল কুদ্দুস খান।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত