ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ৪:৩
পঞ্চগড়ের বোদায় বাড়ির পাশে মাঠে বাদাম ঢেকে দিতে ও বেঁধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতে মোছা.আলেমা বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন তার স্বামী আবু সায়েদ।
 
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের প্রধান পাড়া  এলাকায় বজ্রপাতে এ ঘটনা ঘটে।
নিহত আলেমা বেগম একই এলাকার আবু সায়েদের স্ত্রী, আহত আবু সায়েদ মৃত হাফিজ উদ্দিনের ছেলে। 
 
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আবুল কাসেম জানান,বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। এ সময় বাড়ির পাশে মাঠে শুকাতে দেয়া বাদাম ঢেকে দিতে ও বেঁধে রাখা
গরু আনতে যান তারা। পরে আকস্মিক বজ্রপাতে আলেমা ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ।এ সময় আহত হন স্বামী আবু সায়েদ।পরে আশ পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।আহত আবু সায়েদ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়