সাভারে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সাভারে ধান-চালের বাজারদর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে প্রশাসন। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে খাদ্যমন্ত্রী কঠোর হুশিয়ারী দেয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসনের কর্মকর্তারা।
মজুদ ও দর পরিস্থিতি যাচাইয়ে এ অভিযান করছেন তারা। বৃহস্পতিবার দুপুরে সাভারের সর্ববৃহৎ পাইকারি চালের আড়ৎ নামা বাজারে খুচরা চাল বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুর রহমান। এ সময় চালের বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা বাজার ঘুরে ঘুরে দাম যাচাই করেন। মিল গেট, পাইকারি ও খুচরা পর্যায়ে মজুদ ও দর পরিস্থিতি খতিয়ে দেখেন।
অভিযানে বিনা লাইসেন্সে ব্যাবসা পরিচালনা করায় কৃষি বিপণন আইনে মেসার্স নুর ট্রেডার্সকে ১০ হাজার টাকা অনাদায়ে ৭ দিন ও মেসার্স আল আমিন ট্রেডার্সকে ২০ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মোঃ মুসা, সাভার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কথা শুনেই দোকান বন্ধ করে পালাতে শুরু করেন চাল ব্যবসায়ীরা। অভিযানের খবর ছড়িয়ে পড়ে পুরো বাজারে। এতে মুহুর্তের মধ্যেই সব চালের আড়ৎ বন্ধ করে পালিয়ে যায় ব্যবসায়ীরা।
অভিযানে এ সময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুর রহমান সাংবাদিকদের জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে। যেখানে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে সেখানে জরিমানা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মিলে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যেসব আড়তদার রয়েছে তারা আমাদের কাছে ওয়াদা করেছেন প্রতিনিয়ত মজুদ পরিস্থিতি রিপোর্ট প্রেরণ করবেন এবং যারা ফুড গেইন ব্যবসা করেন তারা যেন লাইসেন্স করেন এবং এর আওতাভুক্ত হয় সেই বিষয়েও আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ