বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। এতে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহাকে সভাপতি এবং কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে সদস্য-সচিব করে ৭ সদস্যবিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে আগামী ১২ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান খোকন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে অধ্যাপক ড. মো. আশরাফুল হক, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে অধ্যাপক ড. চয়ন গোস্বামী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তদন্ত কমিটিকে আগামী ১২ (বার) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা প্রদানের কথা বলা হয়।
উল্লেখ্য, গত ৩০ মে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে । বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হল, শহীদ নাজমুল আহসান হল, শাহজালাল হল এবং আশরাফুল হক হলে ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে অর্ধশতাধিক ছাত্রলীগের নেতাকর্মী আহত হয় । রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়