ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুসিকে কাউন্সিলর প্রার্থীর সমর্থিকদের উপর হামলার অভিযোগ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২-৬-২০২২ বিকাল ৫:২৫

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনকে কেন্দ্র করে  ১নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের উপর প্রাণনাশক অতর্কিত হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  করেছে কাউন্সিলর প্রার্থী কাজী গোলাম কিবরিয়া।  তার এই অভিযোগের তীর প্রতিদন্ধি প্রার্থী আবুল হোসেন ছোটনের বিরুদ্ধে । 
  এ নিয়ে লিখিত বক্তব্য ও কুসিক রির্টানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মধ্যে আমার প্রতিপক্ষ কাউন্সিলর পদপ্রার্থী আবুল হোসেন ছোটন তাহার কর্মী সমর্থকদের কে দিয়ে আমার নির্বাচনী এলাকার সাধারণ ভোটাদের উপর বুধবার রাত সাড়ে ১০ টার দিকে লাঠিম প্রতীকের মিছিল নিয়ে এসে অতর্কীত হামলা করে । রাত সাড়ে ১০টায় মিছিল করা সম্পূর্ণভাবে নির্বাচনী বিধিমালা ভঙ্গ করা এবং বেআইনী । লাঠিম প্রতীকের মিছিলের মধ্যে আবুল হোসেন ছোটনের কর্মীসমর্থক  সাধারণ ভোটাদেরকে দা-ছেনি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে । এতে ২০/২৫ জনের মত মানুষ গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।  সাব ইন্সপেক্টর উজ্জল ঘটনাস্থলে এসে আসল অপরাধীদেরকে আটক না করে উল্টো আরো সাধারণ ভোটাদেরকে লাঠী দিয়ে বেদরক মারধর করে জখম করে ।
আমি সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আমি কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের দুই দুইবার নিবার্চিত কাউন্সিলর । সামনে সিটি কর্পোরেশন নির্বাচন । আমার রাজনৈতিক সাফল্য এবং জনপ্রিয়তায়  ঈর্ষান্বিত  হয়ে আমার প্রতিপক্ষ জনপ্রিয়তাহীন তথাকথিত রাজনৈতিক দলের নেতা ভুল তথ্য দিয়ে প্রশাসন এবং সাধারন  জনগনকে বিভ্রান্ত করছে । 
 আমার প্রতিপক্ষ জনৈক সরকার দলীয় কতিপয় রাজনৈতিক  নেতা প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার সাধারন ভোটাদের উপর নির্যাতন চালাচ্ছে । পরে তিনি সাংবাদিকদের প্রতি আকুল আবেদন জানিয়ে  বিষয় টি অতি দ্রুত প্রসাশনের কাছে অবহিত করার অনুরোধ জানান এবং আবুল হোসেন ছোটন এর  বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করে সাধারন ভোটাদেরকে তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করার কথা জানান। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত