ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নাবালিকার গর্ভপাতের চেষ্টা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-৬-২০২২ বিকাল ৬:১২
ঠাকুরগাঁও শহরে ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতাল নামের একটি ক্লিনিকে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক নাবালিকার গর্ভপাত করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ওই নাবালিকার স্বজনদের চাপে ক্লিনিক কর্তৃপক্ষ মেয়েটিকে ও তার অভিভাববকে ক্লিনিক থেকে বের করে দেয়।বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
 
মেয়েটির অবস্থা আশংঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটি হাসপাতালে যন্ত্রনায় কাতারাচ্ছে।নাবালিকা মেয়েটির বাসা সদরের ভেলাজান মোলানী এলাকায়। সেই এলাকার এক ছেলের সাথে সম্পর্ক হওয়ার পরে মেয়েটি ৬ মাসের গর্ভবতী হয়ে পড়ে। মঙ্গলবার বিকালে ছেলের মা ও এক ধাত্রি মিলে মেয়েটিকে শহরে গর্ভপাত করানোর জন্য নিয়ে আসে। এ খবর মেয়ের বাবা পাওয়ার পরে মেয়েটিকে শহরে খুঁজতে চলে আসে। অনেক খোঁজার পরে না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করে।
 
বুধবার মেয়েটিকে পাওয়া যায় ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতাল নামের একটি ক্লিনিকে। মেয়েটির অভিভাবক কে না জানিয়ে গর্ভপাতের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল ক্লিনিক কর্তৃপক্ষ। পরে মেয়ের বাবা আপত্তি জানালে ক্লিনিকের লোকজন অসুস্থ মেয়েকে এবং তার অভিভাববকে তাক্ষুনিক বের করে দেয়।এ সময় মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়েটি বলেন, আমাকে ভুল বুঝিয়ে ছেলের মা গর্ভপাত করানোর জন্য নিয়ে আসে। পরে আমাকে ক্লিনিকে সেলাইন ও ইংজেকশন দিলে আমার পেটের ব্যাথা শুরু হয়। পরে আমার পরিবারের লোকজন হাজির হলে ক্লিনিকের স্টাফরা ভয়ে আমাদেরকে বের করে দেয়।
 
ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতালের মালিক বাবলুর রহমান বলেন, আমি শোনার পরেই মেয়েটি ও তার অভিভাবককে ক্লিনিক থেকে বের করে দিতে বলেছি।
উল্লেখ্যঃ নাবালিকাকে দালাল ধাত্রী ক্লিনিকের ম্যানেজার রিপনের কাছে আনলে ক্লিনিক ম্যানেজার বিশেষজ্ঞ নয় এমন এক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়, এতে নাবালিকার পেটের ব্যথা আরো বেড়ে যায়।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের