বালিয়াকান্দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যগে বিএনপি-জামায়াত জোট কর্তৃক সম্প্রতি সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি বাজারের চৌরাঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, একেএম ফরিদ হোসেন বাবু, নায়েব আলী শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক ফারুন হোসেন, উপজেলা শ্রমীক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি