রাজশাহী শিক্ষা বোর্ড
চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমানের বিরুদ্ধে এবার বোর্ডে আর্থিকভাবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন ও চাকরিবিধি লংঘনসহ নিয়মবহির্ভূতভাবে বোর্ড চেয়ারম্যান হওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান কলেজ পরিদর্শক থাকাকালে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে ২০২০ সালের ২৯ জুলাই স্মারক নঃ৩৭.০০.০০০০.০৬৭.০৬.০০২.২০১৭– ১৮৪.তাং২৯/৭/২০২০. মোতাবেক পদোন্নতি পেয়ে শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদ থেকে অবমুক্ত হয়ে অধ্যাপক, ব্যবস্থাপনা ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকায় যোগদান করেন। ওই স্মারকের আদেশে লেখা ছিল, পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তিনি পূর্ব পদে ও কর্মস্থলে কাজ করবেন। চাকরিবিধি অনুসারে তিনি ২০২০ সালের ৫ আগস্ট থেকে ২০২১ সালের ২৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডে ইনসিটু কলেজ পরিদর্শক পদে কর্মরত ছিলেন এবং ওই সময়ে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার অধ্যাপক ব্যবস্থাপনা ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাউশি ঢাকায় যোগদান করায় তিনি বেতন গ্রহণ করবেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে। কিন্তু তিনি ঢাকায় অধ্যাপক ব্যবস্থাপনা ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকায় যোগদান করলেও যোগদানের কোনো কাগজপত্র রাজশাহী শিক্ষা বোর্ডের তার ব্যক্তিগত নথিতে দেয়া নাই।
সূত্র বলছে, তিনি চাকরিবিধি সুস্পষ্টভাবে লংঘন করে অত্যন্ত সুকৌশলে ও প্রতারণার মাধ্যমে তৎকালীন সচিব মো. মোয়াজ্জেম হোসেন ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষক) বাদশা হোসেনেএর সাথে যোগসাজসে ২০২০ সালেরে ৫ আগস্ট থেকে ২০২১ সালের ২৪ নভেম্বর পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা বেতন এবং বিভিন্ন ভাতা অন্যায় ও অনৈতিকভাবে তুলে নেন। কোনো সরকারি কর্মকর্তা ইনসিটু হিসাবে কোথাও কর্মরত থাকলে তিনি ওই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা গ্রহণ করতে পারেন না এবং তার প্রেষণ তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যায়। কিন্তু বর্তমান চেয়ারম্যান ওই সময়ে রাজশাহী শিক্ষা বোর্ডে কর্মরত থেকে বেতন-ভাতাদি এবং প্রেষণ কর্মকর্তা হিসেবে সকল ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করেন। এতে বোর্ডের আরো ২৫ লাখ টাকা অন্যায়ভাবে গ্রহণ করা হয়েছে। ওই সময় তিনি যে প্রেষণে ছিলেন না এবং তিনি যে ইনসিটু কলেজ পরিদর্শক পদে কর্মরত ছিলেন, তা তার চেয়ারম্যান হওয়ার আদেশে স্পষ্ট করে লেখা আছে। কিন্তু তিনি রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রেষণ কর্মকর্তার মতো সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রতারণার মাধ্যমে সব ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করে বোর্ডের ব্যাপক আর্থিক ক্ষতিসাধন করেন।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার সহকারী পরিচালক তানভীর আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সকল বিষয় দেখভাল করেন। রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান অন্যায়ভাবে ইনসিটু কর্মকর্তা থাকাকালীন রাজশাহী বোর্ড থেকে বেতন-ভাতাদি গ্রহণ করেছেন। তিনি যতদিন ইনসিটু কর্মকর্তা ছিলেন তার বেতন হওয়ার কথা প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ঢাকা থেকে। এক্ষেত্রে প্রফেসর মো. হাবিবুর রহমান মাউশি থেকে রিলিজ নেয়ার কথা থাকলেও তিনি তা নেননি এবং তিনি রাজশাহী বোর্ডে চেয়ারম্যান হিসেবে অন্যায় ও অনৈতিকভাবে যোগদান করেছেন। এই যোগদানের সময় তার মাউশি থেকে রিলিজ নেয়া উচিত ছিল। এক্ষেত্রে তিনি চাকরিবিধি সুস্পষ্টভাবে লংঘন করেছেন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।
তার সাথে পদোন্নতিপ্রাপ্ত সঞ্জীব কুমার হালদার বর্তমানে অধ্যাপক ব্যবস্থাপনা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকায় যোগদান করেছেন। তিনি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয় ঢাকা থেকে বর্তমানে বেতন-ভাতাদি গ্রহণ করছেন। তিনি তার পূর্ব পদে উপ-পরিচালক এইচএসটিটিআই রাজশাহীতে কর্মরত। এই পদে তিনি ইনসিটু কর্মকর্তা হিসেবে কর্মরত এবং তার প্রেষণ তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে গেছে।
সরকারের এই উচ্চপদস্থ কর্মকর্তা সরকারি নিয়ম না মেনে চাকরি করার কারণে বোর্ডে তীব্র অশান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের তদন্ত করা উচিত বলে মনে করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা ।
উল্লেখ্য, সম্প্রতি ১৮টি আলমারি ক্রয় করে শিক্ষা বোর্ড। ওই আলমারি কেনায় সরকারি কোনো নিয়মনীতি মানা হয়নি। স্বজনপ্রীতির মাধ্যমে গুটিকয়েক পছন্দের স্কুলকে দেয়া হচ্ছে ওই আলমারি। আলমারি কিনতে হয়নি কোনো টেন্ডারও।
কথা বললে বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বলেন, আমি কোনো নিয়মবহির্ভূত কাজ করিনি। সবকিছু নিয়মের মধ্যে আছে। এখন আমি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় আছি। পরে কথা বলব বলে ফোন কেটে দেন তিনি।
এমএসএম / জামান
বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুরে কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর
শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা
রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ
মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ
মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা
কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল
নাচোলে ধানের শীষের মহিলা সমাবেশে নারীদের ব্যাপক অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ
Link Copied