ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার ২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৩:৩২
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও পরীক্ষার্থী ব্যতীত অন্য ব্যক্তি পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার পৌর শহরের টেকননিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়।
 
মামলার বিবরলেণ জানা যায়, ওই দিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নাদিয়া আক্তার সাকির (মহিলা) পরিবর্তে নাদির আক্তার শাকিল নামে এক যুবক পরীক্ষায় অংশগ্রহণ করেন। জালিয়াতির আশ্রয় নিয়ে অংশগ্রহণের বিষয়টি কেন্দ্রে ডিউটিরত শিক্ষকরা ধরে ফেলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি মণ্ডলেরহাট গ্রামের মো. সামসুল হকের ছেলে। তার প্রকৃত নাম এইচএম আল মামুন।
 
আপরদিকে সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে পরীক্ষা দেয়ার সময় বাসন্তি বালা (২৭) নামে এক পরীক্ষার্থীকে আটক করেন কেন্দ্র দায়িত্বরত শিক্ষকরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে সদর উপজেলার রুহিয়া থানার মাধবপুর চোপড়াপাড়া গ্রামের ভবানী চন্দ্র রায়ের স্ত্রী। শনিবার (৪ জুন) আদালতের মাধ্যমে তাদের দুজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের