শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মধুখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ছাত্রদল নেতাকর্মী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জুন) বেলা ১১টায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেলগেটস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজার প্রদক্ষিণ শেষে রেলগেট এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হামিদুর রহমান, আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আলিউজ্জামান খোকন, সংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাচু, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এটিএম মাসউদ, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, কৃষক লীগের মোতালেব হোসেন মৃধা, মো. হাবিবুর রহমান মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, যুবলীগের সাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রলীগের ইনজামামুল হক অনিক, রাকিবুল ইসলাম পাপ্পু।
এ সময় পৌর ও ইউনিয়ন আ‘লীগ, বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied