ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৪:২০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাটগ্রাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) সকালে পৌর কমিউনিটি সেন্টার  এ সম্মেলন উদ্বোধন করা হয়।সম্মেলনে পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেন।  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব‍্যারিষ্টার হাসান রাজীব প্রধান।
 
পৌর বিএনপি'র আহবায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট  জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু।
 
পৌর বিএনপির সদস্য সচিব মোর্শেদ আলম শ‍্যামলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী, জেলা বিএনপির ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ। সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি/সম্পাদক, পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হামজা প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে যৌথভাবে নয়টি ওয়ার্ডের নেতাকর্মীরা পৌর বিএনপির নতুন কমিটি গঠন করেন। নতুন কমিটিতে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারন সম্পাদক হাফিজুল হক প্রধান নির্বাচিত হন।
 
 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু