স্ত্রীর মামলায় গ্রেপ্তার ৬
পটুয়াখালীর গলাচিপায় রুহুল আমিন মীর হত্যার ঘটনায় রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে ৫২ জনের নামে গলাচিপা থানায় শনিবার (২৬ জুন) একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি জসিম মীর বাদী নাজমুন নাহারের সম্পর্কে চাচাতো ভাশুর হন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রুহুল আমিন মীরের চাচাতো ভাইয়ের ছেলে মিরাজ ও চাচাতো ভাই জসিম মীরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী গতকাল শুক্রবার উপজেলার পাড় ডাকুয়া ব্রিজ বাজারে রুহুলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে শনিবার গলাচিপা থানায় হত্যার সাথে জড়িত মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
তিনি আরো জানান, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাড় ডাকুয়ার বদরুল ইসলাম খানের ছেলে সিফাত খান (২৬), গলাচিপা পৌর এলাকার শ্যামলীবাগের মো. কালাম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২২), মো. মিজানুর রহমানের ছেলে ইমরান হাওলাদার (২৩), আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে মাহমুদ শাকিল (২৩), নতুন বাজার এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. শহিদুজ্জামান ইমন (২১) ও শ্যামলীবাগ এলাকার মন্নান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। এরা গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত।
গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, এর সাথে জড়িত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী রয়েছে। এরা দীর্ঘদিন ধরে উপজেলা ও উপজেলার বাইরে জমিজমার বিরোধীয় এলাকায় ভাড়াটে লাঠিয়াল হিসেবে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত রুহুলের লাশ ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
এমএসএম / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied