ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দুই সন্তানের বাবার ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, গর্ভের সন্তানের পরিচয় দাবি


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৪:২৩

টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের বাবা সোহেল খানের (৩০) বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সোহেল উপজেলার মাদারিয়া গ্রামের গোলাপ খানের ছেলে। এ নিয়ে সপ্তাহখানেক আগে গ্রাম্য সালিশে সমাধান না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে স্কুলছাত্রী ও তার অসহায় পরিবার। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। 

ওই স্কুলছাত্রী জানায়, সোহেল স্কুলে আসা-যাওয়ার পথে নানা সময়ে উক্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। হঠাৎ একদিন সন্ধ্যায় বাড়ির পাশে এক দোকানে সওদা কিনে বাড়ি ফেরার পথে সোহেল জোর করে রাস্তা থেকে তুলে পাশের এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ভয় দেখিয়ে হুমকি দেয় এবং বিয়ের কথা বলে মাঝেমধ্যে ধর্ষণ করত সে। 

এ নিয়ে বহুবার সোহেলকে বিয়ের কথা বললে সে নানা অজুহাত দেখায় এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেই যেত। মাসখানেক আগে বিয়ের জন্য চাপ দিলে সে আমাকে চড়-থাপ্পড় মারে। পরে সে আমাকে বিয়ে করবে না বলে জানিয়ে গর্ভের সন্তান ফেলে দেয়ার জন্য একাধিকবার চাপ দেয়। 

ওই ছাত্রী আরো জানায়, গর্ভের সন্তান ফেলে না দিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি পরিবারকে জানাই। এদিকে, গর্ভের সন্তানের বাবার পরিচয় ও সমাধানের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার পাচ্ছি না। এখন সোহেলের স্ত্রীর মর্যাদা চাই।

ভুক্তভোগীর বাবা বলেন, আমি দিনমজুরের কাজ করি। ঠিকমতো বাড়িতেও থাকা হয় না জীবিকার তাগিদে। মেয়ের মা কানে কম শোনে। সোহেল আমাদের বাড়িতে বিভিন্ন সময় আসা-যাওয়া করত। এ নিয়ে তাকে বহুবার নিষেধও করেছি। কিন্তু সে মানেনি। পরে জানতে পারি আমার মেয়ের সাথে তার শারীরিক সম্পর্কের কথা। বিষয়টি তার পরিবারকে জানালে উল্টো আমার মেয়েকে সোহেল মারধর করত। এছাড়া সোহেল প্রভাবশালী হওয়ায় হুমকি দিয়ে আসছে নানাভাবে, যার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ঘটনায় ফলদায় ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, মেয়ের অভিযোগে আমি কিছুদিন আগে ভূঞাপুর পৌরসভার কাউন্সিলর আল-আমিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার আব্দুল জলিল খান, সাবেক ইউনিয়ন কমান্ডার আবুল কাশেম আজাদ, ইউপি সদস্য খাইয়ুল ইসলামসহ এলাকার মাতাব্বরদের নিয়ে গ্রাম্য সালিশে বসি। পরে সালিশে সোহেল ধর্ষণ ও বিয়ের প্রলোভনের কথা অস্বীকার করায় আমরা ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেই।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই মেয়েটিসহ তার বাবা শুক্রবার (৩ জুন) রাতে থানায় এসেছিল। পরে তারা বিস্তারিত বলার পর তাদের থানায় মামলা রজু করার পরামর্শ দেয়া হয়। এ নিয়ে শনিবার (৪ জুন) সকালে আসার কথা ছিল। কিন্তু তারা আসেনি। পরে পুলিশ পাঠিয়ে তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে। মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা