শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ত্রাণ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ
’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার- ছাত্রদল কর্তৃক দেয়া এই কুখ্যাত স্লোগানই প্রমাণ করে বিএনপির প্রতিষ্ঠাতারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। এমন মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে সাভার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ শেষে সাভার সিটি সেন্টারের সামনে সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. এনামুর রহমান বলেন, সাভারের মাটিতে বিএনপি, রাজাকার ও ‘৭৫-এর খুনিদের কোনো ঠাঁই নেই। আমরা বেঁচে থাকতে প্রধানমন্ত্রীর গায়ে একটা আঁচড়ও লাগাতে দেব না। আজকে যেভাবে রাজপথে বিক্ষোভ করেছি, সেভাবে আমরা আমাদের সরকার ও সরকারপ্রধানকে পাহারা দেব। রাজপথের অলিগলিতে আমাদের প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দল, সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী দল। আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্যদিয়ে তাদের এই অশুভ উক্তির দাঁতভাঙা জবাব দেব।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশকে পাহারা দেব। আর কোনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি ও বঙ্গবন্ধুর খুনিরা যাতে বাংলাদেশের মাটিতে আশ্রয় না পায়, এজন্য আজকে যেমন সংঘবদ্ধ হয়ে মিছিল করেছি, তেমনি সাভার-আশুলিয়া তথা সারাদেশে আমরা প্রস্তুত থাকব। আজকের মতো সংঘবদ্ধের ধারা অব্যাহত থাকলে সাভারের মাটিতে কোনো কুচক্রী মহলের জায়গা হবে না, কোনো ষড়যন্ত্রকারীর জায়গা হবে না, কোনো হত্যাকারীর আর ঠাঁই হবে না।
এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বিএনপি নেতৃবৃন্দকে উদ্দেশ করে বলেন, মনে রাখতে হবে এটা ১৯৭৫ সাল নয়, এটা ২০২২ সাল। এ ধরনের দিবাস্বপ্ন আপনারা দেখবেন না। আপনারা যদি আবারো এ ধরনের স্লোগান দেয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশের যুবসমাজ, ছাত্রসমাজসহ এবং আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আপনাদের খুঁজে বের করে উচিত শিক্ষা দেবে।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গণি, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সাভারের আশুলিয়ায় থানা আওয়ামী লীগের উদ্যোগে ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভূঁইয়াসহ থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied