ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও ৩ শিক্ষককে বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২২ সকাল ৯:৪৬

দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের দায়ে অভিযুক্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদ ও তিন শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে ব্যবস্থাপনা কমিটি। গতকাল শনিবার (৪ জুন) রাত ৮টার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠক শেষে কলেজের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নেয়।

সাময়িক বহিষ্কার হওয়া তিন শিক্ষক হলেন- মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলি এবং গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামান।

এদিকে, বহিষ্কার হওয়ার পরও উত্তেজনা চলছে কলেজটিতে। শিক্ষকরা জানান, বর্তমান ভাইস প্রিন্সিপাল মুজিবর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হচ্ছে, যা তারা মানেন না। তাদের দাবি, ভাইস প্রিন্সিপালকে অধ্যক্ষ করা মানে আবারো সেই ব্যক্তিকেই অধ্যক্ষ করা। কারণ, সব ধরনের কুকর্মের সাক্ষী এই ভাইস প্রিন্সিপাল। সৎ ব্যক্তিকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান করা না হলে এই ক্যাম্পাস থেকে তারা ফিরবেন না।

গত শুক্রবার ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, অঢেল আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষকরা। 

শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল আইডিয়াল কলেজ। অধ্যক্ষকে অপসারণের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করেন কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনে যুক্ত হন সাধারণ শিক্ষার্থীরাও।

অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।

জামান / জামান

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী