ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সঞ্জীব কুমার ভাটিকে বিদায় সম্ভাষণ জানাল নিক্বণ নৃত্যশিল্পী গোষ্ঠী


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ১১:৩৪
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটিকে আনুষ্ঠানিক বিদায় সম্ভাষণ জানাল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নিক্বণ নৃত্যশিল্পী গোষ্ঠী। গতকাল শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিক্বণ নৃত্যশিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব পান্নার সভাপতিত্বে ও সঞ্চালনায় বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে বিদায়ী ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি সপরিবারে অংশগ্রহণ করেন। 
 
অনুষ্ঠানের আলোচনা সভায় বিদায়ী ভাটির কাজের সফলতা, পারদির্শতা, দূরদর্শিতা ও মানবিক দিক নিয়ে আলোচনা, নৃত্যানুষ্ঠান ও শেষে নিক্বণ নৃত্যশিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 
 
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- প্রফেসর ইকবাল মতিন (রুয়েট), রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় নিক্বণের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকসহ নগরীর সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন। 
 
নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন- সোনিয়া পাল অলি, সাকিব, সোহাগ, রিপন, জুয়েল এবং কলকাতার নৃত্যশিল্পী দীপ সিনহা।
 
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মঞ্জুর কাদের বিদায়ীকে বই উপহার দেন। উপস্থিত দর্শক-শ্রোতারাও সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটিকে ফুল দিয়ে বিদায় সম্ভাষণ জানান।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম