ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশের সাতবাড়িয়ায় অসহায় শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ১১:৫১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। আজ রোববার (৫ জুন) সকালে বিশিষ্ট শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব সাতবাড়িয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- খানদীঘি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, সদস্য মাওলানা কামাল উদ্দিন, সুজিত ঘোষ, বিকাশ চন্দ্র দে, রকিবুল হাসান হিমু, মো ইদ্রিস প্রমুখ।

এ সময় শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী বলেন, ২০১৪ সালে মানবসেবার ব্রত নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল মানবতার সংগঠন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অসচ্ছল দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরাবরের মতো শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ