ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে সাবেক জেলা যুবলীগ নেতার ওপর হামলা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২২ বিকাল ৫:৪১

পটুয়াখালীর বাউফলে জেলা যুবলীগের সাবেক সদস্য, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. রেজাউল করিম খানের (৪২) ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা লোহার রড, ট্যাডা ও রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরতর জখম করে। শনিবার (৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রেজাউল করিমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দলীয় বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

আহতের পরিবার জানায়, বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও তার ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানের সাথে সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিমের রাজনৈতিক মতবিরোধ চলছিল। ঘটনার দিন রেজাউল করিম বাড়ি ফেরার পথে দক্ষিণ রাজনগর লাল খান বাড়ির সামনের সড়কের ওপর উপজেলা চেয়ারম্যান ও বগা ইউপি চেয়ারম্যানের পালিত সন্ত্রাসী মোয়াজ্জেম, জসিম, ফাহিম, আশ্রাফ, হাসান ও আওয়ালসহ অজ্ঞাতরা তার ওপর হামলা চালিয়ে তার দুই পা ট্যাডা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশাঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মালেক মীর বলেন, বগার চিহ্নিত সন্ত্রাসীরা সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম খানের ওপর হামলা চালায়। এ হামলার সাথে যারা জড়িত এবং নিদের্শদাতার কঠিন শাস্তি দাবি করছি। 

এবিষয়ে জানতে বগা ইউপির চেয়ারম্যান মো. মাহমুদ হাসানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার