পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন নালিতাবাড়ীর মোস্তাফিজুর রহমান
পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন শেরপুরের কৃতx সন্তান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। রোববার (৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে মোস্তাফিজুর রহমানসহ ৩৩ জন এডিশনাল এসপি পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়। মোস্তাফিজুর রহমান ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে কর্মরত।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নালিতাবাড়ী সদর ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি সরকারি নাজমুল স্মৃতি কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য ও পরবর্তীতে নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তার পিতা বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার। এর আগে তার পিতা মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন নালিতাবাড়ী-কাকরকান্দি যৌথ ইউনিয়ন পরিষদ ও পরবর্তীতে নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই মো. মোকছেদুর রহমান লেবু নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আরেক বড় ভাই মো. মোখলেছুর রহমান লিটন নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ভগ্নিপতি আনোয়ার হোসেন মানিক হালুয়াঘাট উপজেলা যুবলীগের সদস্য ও নড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চাচাতো ভাই আসাদুজ্জামান মাস্টার নালিতাবাড়ী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার